মেধার আলোয় অন্ধকার ঘোচাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিপিএ-৫ পাওয়া রাজবাড়ীর সংবর্ধিত শিক্ষার্থীরা ষ ছবি: প্রথম আলো
জিপিএ-৫ পাওয়া রাজবাড়ীর সংবর্ধিত শিক্ষার্থীরা ষ ছবি: প্রথম আলো

দুই মায়ের প্রতি শ্রদ্ধাশীল থেকে বড় হতে হবে। একজন হলেন জন্মদাতা মা, আরেক মা হলো দেশ। এই দুই মায়ের প্রতি আমাদের ঋণের শেষ নেই। ভালোবাসা আর দায়িত্ববোধ দিয়ে সেই ঋণ শোধ করা যেতে পারে। ভবিষ্যতে তোমাদের মেধা ও মননশীলতার আলোয় অন্ধকার ঘোচাতে হবে। আর সন্তানদের সঠিক পথে চলা ও মাদকসেবন থেকে দূরে রাখার ক্ষেত্রে অভিভাবকদের ভূমিকা অপরিসীম।প্রথম আলোর আয়োজনে এবং মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান টেলিটকের সহযোগিতায় গতকাল বৃহস্পতিবার নরসিংদী, বরগুনা ও রাজবাড়ীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
নরসিংদী: বৈরী আবহাওয়া উপেক্ষা করে সকাল থেকে মেধাবীদের মিলনমেলা বসে ড্রিম হলিডে পার্কে। নরসিংদী ও কিশোরগঞ্জের ভৈরব এবং ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার এক হাজার ৯০০ কৃতী শিক্ষার্থী এ মিলনমেলায় অংশ নেয়। অনুষ্ঠানে প্রথম আলোর ফিচার সম্পাদক সুমনা শারমীন কৃতীদের উদ্দেশে বলেন, ‘দুই মায়ের প্রতি শ্রদ্ধাশীল থেকে বড় হতে হবে। একজন হলেন জন্মদাতা মা, আরেক মা হলো দেশ। এই দুই মায়ের প্রতি আমাদের ঋণের শেষ নেই।’ ভালোবাসা আর দায়িত্ববোধ দিয়ে ঋণ শোধ করার পরামর্শ দেন তিনি। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন টেলিটকের জুনিয়র এক্সিকিউটিভ ব্র্যান্ড এ কে এম দিদার উদ্দিন সেলিম, ড্রিম হলিডে পার্কের ব্যবস্থাপনা পরিচালক প্রবীর কুমার সাহা এবং আবদুর কাদির মোল্লা সিটি কলেজের শিক্ষার্থী লাকিয়া কবির।

আবদুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ মশিউর মৃধা বলেন, জন্মদাতা মা আর দেশমাতার প্রতি কৃতজ্ঞতা না থাকলে পরীক্ষার মেধা দিয়ে খুব বেশি লাভ হবে না। জীবনের সর্বক্ষেত্রে বিনয়ী থাকার পরামর্শ দেন তিনি।

 আলোচনা আর প্রশ্নোত্তরের ফাঁকে ফাঁকে চলে বন্ধুসভার সদস্যদের সাংস্কৃতিক পরিবেশনা।

বরগুনা: সকাল ১০টায় শহরের বঙ্গবন্ধু সঞ্চৃতি কমপ্লেক্সে জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের অতিথি বরগুনা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ‘অনেক হতাশার মধ্যেও আমাদের মন ভালো করে দেয় তোমাদের এমন বিরল সাফল্য দেখে। আমরা আশায় বুক বাঁধি, একদিন তোমাদের হাত ধরে আলোকিত স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে।’

অনুষ্ঠানে বক্তব্য দেন আমতলী ডিগ্রি কলেজের প্রভাষক নজরুল ইসলাম তালুকদার, ক্রীড়া সংগঠক মীর বজলুর রহমান, আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসরাত জাহান, টেলিটকের কর্মকর্তা রিয়াজুল হক, বন্ধুসভার উপদেষ্টা চারুশিল্পী মাসউদ সিকদার, শিক্ষার্থী মারজান আক্তার, সাইদুর রহমান প্রমুখ। সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

রাজবাড়ী: সকাল সাড়ে ১০টায় বন্ধুসভার সদস্যদের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে মাদক, মুখস্থ ও ইভ টিজিংকে ‘না’ বলার শপথ পাঠ করান বন্ধুসভার উপদেষ্টা আবদুল হামিদ।

রাজবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ জয়নাল আবেদীন বলেন, ‘আমি মনে করি সন্তানদের যোগ্য করে গড়ে তুলতে বাবার চেয়ে মায়ের ভূমিকাই বেশি।’ তিনি মায়েদের উদ্দেশে বলেন, ‘আপনারা সব সময় খেয়াল রাখবেন সন্তানেরা যেন মাদক না নেয়, বিপথে না যায়।’

 অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজা খানম, রাজবাড়ী সরকারি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক আকতার হোসেন, টেলিটকের ফরিদপুর অঞ্চলের সহকারী ব্যবস্থাপক মো. জাহিদ আনছারী, কৃতী শিক্ষার্থী মাকসুদা আক্তার তমা ও হাসিবুর রহমান হিমেল। সাংস্কৃতিক পর্বে অংশ নেন বন্ধুসভার সদস্যরা।

আজ ৬ সেপ্টেম্বর শুক্রবার

পাবনা

স্থান: শহীদ আব্দুস সাত্তার মিলনায়তন, সরকারি এডওয়ার্ড কলেজ

সময়: সকাল নয়টা

খুলনা

স্থান: বিভাগীয় ক্রীড়া সংস্থা মিলনায়তন

সময়: বেলা আড়াইটা

শরীয়তপুর

স্থান: শরীয়তপুর পৌর মিলনায়তন

সময়: সকাল নয়টা

বান্দরবান

স্থান: উপজেলা পরিষদ মিলনায়তন

সময়: সকাল ৯.৩০টা

আগামীকাল ৭ সেপ্টেম্বর শনিবার

লালমনিরহাট

স্থান: জেলা পরিষদ অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টার

সময়: সকাল ১০টা

 লক্ষ্মীপুর

স্থান: নছির আহম্মদ ভূঁইয়া পৌর অডিটোরিয়াম

সময়: সকাল ১০টা

বাগেরহাট

স্থান: জেলা পরিষদ মিলনায়তন

সময়: সকাল ১০টা

চাঁপাইনবাবগঞ্জ

স্থান: শহীদ সাটু হল

সময়: সকাল ৯.৩০টা