মেননের বাসায় ককটেল নিক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশেদ খান মেনন
রাশেদ খান মেনন

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের উত্তরার বাসভবনে আজ রোববার সন্ধ্যায় ককটেল ছুড়েছে দুর্বৃত্তরা। তবে ককটেলটি বিস্ফোরিত না হওয়ায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

পুলিশ ককটেলটি নিষ্ক্রিয় করেছে। মেনন এ সময় সংসদে অবস্থান করছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে প্রথম আলো ডটকমকে রাশেদ খান মেনন বলেন, ‘কে বা কারা আমার উত্তরার বাসায় ককটেল হামলা করেছে। তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’

জামাত-শিবিরের নেতা-কর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন, দাবি করে ওয়ার্কার্স পার্টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এর প্রতিবাদে তাত্ক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতা-কর্মীরা। বিক্ষোভ শেষে পল্টন মোড়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা এ ঘটনার সুষ্ঠু তদন্তসহ মেননের নিরাপত্তা জোরদার করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।