মেন্টরসের চট্টগ্রাম শাখা উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরের ও আর নিজাম সড়কে গত শনিবার শিক্ষাবিষয়ক প্রতিষ্ঠান ‘মেন্টরস’–এর চট্টগ্রাম শাখার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী সৈয়দ খায়রুল হাসান, পরিচালক অনিন্দ্য চৌধুরী, শিক্ষাবিষয়ক বক্তা জি সামাদনি এবং চট্টগ্রাম শাখার প্রধান মানজুমা মুর্শেদ।
এতে বক্তারা বলেন, বিদেশে পড়ালেখা, আইইএলটিএস, টোফেল ও সেট–এর প্রস্তুতি এবং আইবিএ, অন্যান্য প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষার প্রস্তুতিসহ শিক্ষাসংক্রান্ত বিভিন্ন সেবা পাওয়া যাবে মেন্টরসে। বিজ্ঞপ্তি