মেয়র ও কাউন্সিলরদের শপথ কাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলরদের শপথ অনুষ্ঠান কাল বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার সিটি করপোরেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
করপোরেশনের জনসংযোগ শাখার পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সকালে ঢাকা ও চট্টগ্রামের তিন সিটি করপোরেশনের নির্বাচিত মেয়রদের শপথ পাঠ করাবেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করাবেন।