প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী নগর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি নাছিম হোসেনের মনোনয়নপত্র আপিলে বৈধতা পেয়েছে। গতকাল শুক্রবার আপিলের শুনানি শেষে নাছিমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন সিলেট বিভাগীয় কমিশনার এন এম জিয়াউল আলম।
সিলেটে মেয়র পদে সাতজন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে বাছাইকালে গত বুধবার নাছিম হোসেনসহ দুজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।