মেয়র পদে ১৮ জনের মনোনয়নপত্র জমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে ওই ১৮ জন তাঁদের মনোনয়নপত্র জমা দেন।
এতে নয়টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৪৫ জন এবং সংরক্ষিত পদে ১০ জন নারী মনোনয়নপত্র জমা দিয়েছেন। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
পৌরসভার দশদোনা মহল্লা থেকেই আটজন মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। মেয়র পদে প্রার্থীরা হলেন খলিলুর রহমান, সুমন আহাম্মেদ, হযরত আলী, জামাল উদ্দিন, কাজী আবদুর রশিদ, মো. তফাজ্জল হোসেন, আবুল কালাম আজাদ, শরীফুল ইসলাম, মো. ইসমাইল, জাকির হোসেন, আবু নাছির, মাহমুদুল হাছান ভূঁইয়া, সায়েদুল ইসলাম ভূঁইয়া, নূর ইসলাম, জাকির হোসেন ওরফে মিঠু, লোকমান হোসেন, কবির হোসেন ও আনোয়ার হোসেন।
আগামী বৃহস্পতিবার বাছাই, ২৯ মে মনোনয়নপত্র প্রত্যাহার ও ১৫ জুন পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।