প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ‘নাগরিক কমিটি’র প্রার্থী হিসেবে লড়বেন সদ্য পদত্যাগী মেয়র বদরউদ্দিন আহমদ কামরান। গতকাল শুক্রবার রাতে আয়োজিত এক সভা থেকে নগর আওয়ামী লীগের নেতারা এ ঘোষণা দেন।
গতকাল রাত নয়টায় নগরের ধোপাদীঘির পাড়ের একটি কমিউনিটি সেন্টারে ওই সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে আওয়ামী লীগের নেতারা ‘নাগরিক কমিটি’-সমর্থিত প্রার্থী হিসেবে কামরানের প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
সভায় কামরানও উপস্থিত ছিলেন। এ সময় নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদউদ্দিন আহমদ মেয়র পদে কামরানের প্রার্থিতা ঘোষণা করেন।