প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মান্নানকে গতকাল বুধবার দুপুরে আবার রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। গাড়ি ভাঙচুর ও পোড়ানোর মামলায় গাজীপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে হাজির করা হলে শুনানি শেষে তাঁর এক দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক মোসা. রেহেনা আক্তার। এর আগে তাঁকে দুই দফায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আদালত ও আইনজীবী সূত্র জানায়, গত বছরের ৫ নভেম্বর গাজীপুর সিটি করপোরেশনের মালেকের বাড়ি এলাকায় একটি ব্যক্তিগত গাড়ি, একটি কাভার্ড ভ্যান ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনায় করা মামলায় সাত দিনের রিমান্ড চেয়ে মান্নানকে দুপুরে আদালতে হাজির করা হয়। গাজীপুর প্রতিনিধি