মেয়র হানিফের মৃত্যুবার্ষিকী পালন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, ঢাকার প্রথম নির্বাচিত মেয়র ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হানিফের অষ্টম মৃত্যুবার্ষিকী গতকাল শুক্রবার পালিত হয়েছে।
এ উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগ আজিমপুর কবরস্থানে মরহুমের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে। এ সময় মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাংসদ মোহাম্মদ সেলিম, সাংগঠনিক সম্পাদক ও মরহুমের একমাত্র পুত্র মোহাম্মদ সাঈদ খোকন, শাহ আলম মুরাদসহ বিভিন্ন থানা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।