প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবারের বিপিএলে অংশ নেওয়া কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রচারণার জন্য গতকাল শুক্রবার নিজ জেলা শহর কুমিল্লায় আসেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বিকেল সাড়ে চারটায় কুমিল্লা টাউন হল মিলনায়তনে তাঁর উদ্যোগে সংবাদ সম্মেলন হয়। এতে বক্তব্যের একপর্যায়ে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র সাবেক বিএনপি নেতা মনিরুল হক সাক্কু অনুষ্ঠানে উপস্থিত আছেন কি না তা জানতে চান মন্ত্রী। এরপর মেয়রের অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত হয়ে তিনি বলেন, ‘রাজনীতির কারণে আসেন না। আমি বলি, সবাই একসঙ্গে থাকব। খেলা ও ক্রিকেট নিয়ে কোনো রাজনীতি নেই।’