মেয়রকে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরে জেলা কেব্ল অপারেটর ফিড মালিক সমিতির উদ্যোগে নবনির্বাচিত পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়াকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গত শুক্রবার রাতে পৌর নিউমার্কেট মিলনায়তনে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা আনিসুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন এফবিসিসিআইয়ের পরিচালক ও শেরপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি মো. মাসুদ। অনুষ্ঠানের শুরুতে সংগঠনের সদস্যরা পৌর মেয়রকে ফুলের তোড়া ও ক্রেস্ট উপহার দিয়ে বরণ করে নেন।