মেয়রদের কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরাঞ্চলের বিভিন্ন পৌরসভার ৩১ জন মেয়রের অংশগ্রহণে গতকাল শনিবার পাবনার বেড়ায় দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেড়া পৌর ভবনের কমিউনিটি সেন্টারে সকাল ১০টায় কর্মশালা শুরু হয়। মিউনিসিপ্যালিটি অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ম্যাব) ও ইউএনডিপির যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন ম্যাবের নির্বাহী সভাপতি ও বেড়া পৌরসভার মেয়র আবদুল বাতেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক। এ ছাড়া কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পাবনা জেলা পরিষদের প্রশাসক সাইদুল হক, সাবেক অতিরিক্ত সচিব এম এ কদ্দুস, ইউএনডিপির কর্মসূচি ব্যবস্থাপক পুজি পুজিওনো প্রমুখ। l