মেয়রের নাম প্রত্যাহারের দাবিতে পেশাজীবী পরিষদের কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার সম্পূরক অভিযোগপত্র থেকে মেয়র আরিফুল হক চৌধুরীর নাম প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে ‘সিলেট পেশাজীবী পরিষদ’।
গতকাল রোববার দুপুরে নগরের একটি রেস্তোরাঁর সংবাদ সম্মেলন করেন পরিষদের নেতারা।
এতে লিখিত বক্তব্য উপস্থাপন করে ১৪ দিনের কর্মসূচি ঘোষণা করেন সিলেট পেশাজীবী পরিষদের আহ্বায়ক লে. কর্নেল (অব.) আতাউর রহমান পীর।
কর্মসূচির মধ্যে রয়েছে ৭ ডিসেম্বর বেলা ১১টায় নগর ভবনের সামনে সংহতি সমাবেশ। ৮ থেকে ২০ ডিসেম্বর সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে পর্যায়ক্রমে গণসংযোগ, মানববন্ধন, মৌন মিছিল, অবস্থান ধর্মঘট করা হবে।
লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, মেয়র আরিফুল চক্রান্তের শিকার। তাঁকে রাজনৈতিকভাবে হয়রানি ও মেয়র পদ থেকে অপসারণ করতেই হত্যা মামলায় জড়ানো হয়েছে।