প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভার নির্বাচিত মেয়র মোতাহের হোসেন ও নির্বাচিত সব কাউন্সিলর এবং চাটখিল পৌরসভার উপনির্বাচনে নির্বাচিত মেয়র মোস্তফা কামাল গতকাল মঙ্গলবার শপথ নিয়েছেন। গতকাল সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ তাঁদের শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের পরিচালক শংকর রঞ্জন সাহা, জেলা প্রশাসক মো. সিরাজুল ইসলাম প্রমুখ। নোয়াখালী অফিস।