প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলায় কারাবন্দী সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সুস্থতা কামনায় গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে নগরের মসজিদগুলোতে বিশেষ দোয়া করা হয়। মন্দির ও গির্জায় গতকাল সকাল ও বিকেলে বিশেষ প্রার্থনা হয়েছে। সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র ছালেহ আহমদ চৌধুরী জানান, গত বুধবার মেয়র হবিগঞ্জের আদালতে আত্মসমর্পণ করলে তাঁকে কারাগারে পাঠানো হয়। বুধবার রাতে তিনি অসুস্থ হয়ে পড়লে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কারা
হেফজাতে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর সুস্থতার জন্য সিটি করপোরেশন থেকে নগরের ধর্মীয় উপাসনালয়গুলোতে অনুরোধ জানানোর পরিপ্রেক্ষিতে দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।