মেয়াদ শেষ হওয়া ঢাকার দুই প্রশাসকের বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়াদ শেষ হওয়া দুই প্রশাসককে বদলি করা হয়েছে। এর মধ্যে দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলামকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহমুদ রেজা খানকে রাষ্ট্রপতির কার্যালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে।

আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গত ৩০ মে প্রশাসক হিসেবে তাঁদের মেয়াদ শেষ হয়। বর্তমানে দুই সিটি করপোরেশনে স্থানীয় সরকার বিভাগের দুই অতিরিক্ত সচিবকে সিটি প্রশাসকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।