মেয়াদ শেষের ১৩ মাসেও কাজ শেষ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুরের মাছ বাজারের ছাউনি নির্মাণকাজ শেষ করার মেয়াদ ১৩ মাস পেরিয়ে গেছে। এরপরও ওই ছাউনির কাজ শেষ হয়নি। ফলে মাছ ব্যবসায়ী ও শ্রমিকেরা দুর্ভোগের শিকার হচ্ছেন।
মাছ ব্যবসায়ীদের অভিযোগ, ঠিকাদারের গাফিলতি ও পৌরসভার উদাসীনতায় ছাউনি নির্মাণকাজ শেষ হচ্ছে না।
কেশবপুর পৌরসভা সূত্রে জানা গেছে, শহরের কাঁচা বাজারের তহবিল থেকে ২১ মিটার দৈর্ঘ্য ও ১৮ দশমিক ছয় মিটার প্রস্থের মাছ বাজারের একটি ছাউনি নির্মাণের লক্ষ্যে ২০১৪ সালের ১৯ ফেব্রুয়ারি দরপত্র আহ্বান করা হয়। এর ব্যয় ধরা হয় ৪১ লাখ ৩৭ হাজার ৮৮২ টাকা। কাজটি পায় ঠিকাদারি প্রতিষ্ঠান শাহিদা এন্টারপ্রাইজের মালিক শেখ মারুফ আহম্মেদ। কার্যাদেশ অনুযায়ী কাজ শেষের মেয়াদ ছিল ওই বছরের ১১ সেপ্টেম্বর পর্যন্ত। কিন্তু মেয়াদ শেষ হওয়ার প্রায় ১৪ মাস পার হতে চললেও কাজটি শেষ হচ্ছে না।
ঠিকাদার শেখ মারুফ আহম্মেদ বলেন, ‘আমি কাজটি করছি না পৌরসভার কাউন্সিলর কুতুব উদদীন বিশ্বাস কাজটি করছেন।’ কাউন্সিলর কুতুব উদদীন বলেন, ‘এ বছর প্রচুর বৃষ্টি হয়েছে। তাই ঠিকমতো কাজ করতে না পারায় নির্মাণকাজ শেষ হয়নি। যত দ্রুত সম্ভব কাজটি শেষ করে দেব।’