মেয়াদোত্তীর্ণ ওষুধ পোড়াল বিএসএমএমইউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ বেশ কিছু মেয়াদোত্তীর্ণ ওষুধ ও অস্ত্রোপচারের সামগ্রী পুড়িয়েছে। গতকাল বৃহস্পতিবার বিএসএমএমইউর মাঠে এসব ওষুধ ও সামগ্রী পোড়ানো হয়।

বিএসএমএমইউর পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মো. আবদুল্লাহ আল হারুন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আড়াই থেকে তিন লাখ টাকার ওষুধ ও গজ-ব্যান্ডেজ পোড়ানো হয়েছে। এসব ওষুধ ও গজ-ব্যান্ডেজের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের একটি বোর্ড মেয়াদোত্তীর্ণ এসব ওষুধ ও গজ-ব্যান্ডেজ নষ্ট করে ফেলার পক্ষে মত দিয়েছে।