মেয়েদের বিয়ের বয়স ১৮ বছর রাখার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৪-তে মেয়েদের বিয়ের বয়স ন্যূনতম ১৮ বছরের নিচে রাখার কোনো শর্ত বা ধারা সংযোজন না করার আহ্বান জানিয়েছে কয়েকটি সংগঠন। গতকাল রোববার বরিশাল রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তারা এ আহ্বান জানায়।
জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম, গার্লস নট ব্রাইট বাংলাদেশ অ্যালায়েন্স, চাইল্ড রাইটস অ্যাডভোকেসি কোয়ালিশন বাংলাদেশ ও বাংলাদেশ গার্ল পাওয়ার অ্যালায়েন্স এ সংবাদ সম্মেলন করে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন অপরাজেয় বাংলাদেশের শামসুল আরেফিন। আরও উপস্থিত ছিলেন আক্কাস হোসেন, সৈয়দ হাবিবুর রহমান, খালেদা বেগম, আনোয়ার জাহিদ, নজরুল বিশ্বাস, শুভংকর চক্রবর্তী প্রমুখ।
লিখিত বক্তব্যে বলা হয়, প্রস্তাবিত নতুন খসড়া বাল্যবিবাহ আইন-২০১৪-তে একটি নতুন ধারা সংযুক্ত করে মেয়েদের বিয়ের বয়স ১৮ থেকে নামিয়ে ১৬ করার প্রস্তাব করা হয়েছে। বিয়ের বয়স পরিবর্তন করার পরিকল্পনায় মনে হচ্ছে, আমরা সামনে না গিয়ে পেছনের দিকে যাত্রা শুরু করেছি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকারি-বেসরকারি নানা উদ্যোগের পরও দেশে বাল্যবিবাহের হার ৬৫ ভাগ। পৃথিবীতে এই হার চতুর্থ ও এশিয়ার মধ্যে সর্বোচ্চ।