মেয়ের ফলে 'অখুশি' বাবার আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর থেকেই কিছুটা আনমনা ছিলেন চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের নিরাপত্তাকর্মী আইয়ুব আলী। শুক্রবার গভীর রাতে চট্টগ্রামের কর্ণফুলীতে নিজের ঘরে বিষ খেয়ে শেষ পর্যন্ত তিনি প্রাণ দিলেন।

কর্ণফুলী থানার  পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক নিজামউদ্দীন বলেছেন, এ ঘটনাটি তাঁরা খতিয়ে দেখছেন। তাঁরাও জানতে পেরেছেন, বেশ কিছুদিন ধরেই বিষাদগ্রস্ত ছিলেন আইয়ুব।

আইয়ুব আলীর স্বজনেরা জানিয়েছেন, তাঁর মেয়ে এইচএসসিতে জিপিএ-৩.৯ পেয়েছে। এর পর থেকেই আইয়ুব কিছুটা হতাশাগ্রস্ত হয়ে পড়েন। ঈদের দিনও তিনি দায়িত্ব পালন করেছেন। পরে রাতের বেলা সবার অলক্ষ্যে তিনি বিষপান করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজে পৌঁছানোর পর রাত তিনটার দিকে তিনি মারা যান।