মেরামতের এক দিন পর প্লেট উল্টে গেল সেতুটির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ-বানিয়াচং সড়কের জাতুকর্ণপাড়ায় ঈদগাহ মাঠসংলগ্ন বেইলি সেতুটি মেরামতের এক দিন পরই প্লেট উল্টে যান চলাচল বন্ধ হয়ে গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সকাল ১০টার দিকে যাত্রীবাহী চাঁদের গাড়ি ওই সেতু পার হওয়ার সময় একটি প্লেট উল্টে যায়। এর পর থেকেই যান চলাচল বন্ধ রয়েছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এর আগে গত সোমবার সকাল আটটার দিকে মালবাহী একটি ট্রাক সেতুটি পার হওয়ার সময় এর তিনটি প্লেট উল্টে যায়। সন্ধ্যার দিকে সেতুটি মেরামত করা হলে যান চলাচল স্বাভাবিক হয়। এর এক দিন পর গতকাল আবার একই ঘটনা ঘটল। ওই সড়কের এক মিনিবাসচালক ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কোনো কিছু ঘটলেই সড়ক ও জনপথ বিভাগের ঘুম ভাঙে। তার আগে খোঁজ থাকে না।’হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী সুবোধ দত্ত জানান, চিটাগাং ড্রাইডক নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান গত বছর সেতুটির সংস্কারের কাজ পায়। কিন্তু প্রতিষ্ঠানটি কাজ না করে সময় বাড়িয়ে নিচ্ছে।