প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের ফেঞ্চুগঞ্জ সার কারখানার পুরোনো যন্ত্রাংশ মেরামত করতে গতকাল শুক্রবার থেকে প্রায় এক মাসের জন্য কারখানার সব ধরনের উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়েছে। জানা গেছে, ফেঞ্চুগঞ্জ সার কারখানার উৎপাদন বৃদ্ধির উদ্দেশ্যে কারখানার কমন পাইপলাইন ওয়াশ, কুলিং টাওয়ারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ মেরামত ও পরিবর্তন করতে বিভিন্ন বিভাগের (সেকশন) উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়েছে।