মেরামতের সময় চট্টগ্রাম বন্দরে জাহাজে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন এমভি বাংলার মায়া জাহাজে গতকাল শনিবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জাহাজের একটি খোলচে মেরামতের সময় আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।বন্দরের বেতার নিয়ন্ত্রণ কক্ষ জানায়, সন্ধ্যা সোয়া ছয়টার দিকে রিভার মুরিং-৯ জেটিতে মেরামতাধীন বাংলার মায়া জাহাজে এই আগুনের সূত্রপাত হয়। আগুনের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে নৌবাহিনী ও বন্দরের ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে সাতটা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। শিপিং করপোরেশনের জাহাজ মেরামত বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ ইউসুফ প্রথম আলোকে বলেন, আগুনে খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি।