মেরিন ক্যাডেটদের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমুদ্রচারীদের ভিসা জটিলতা দূর করে বিশ্বের যেকোনো বন্দর থেকে জাহাজে যোগদানের নিশ্চয়তা প্রদান, আগের ক্যাডেটদের চাকরি না হওয়া পর্যন্ত মেরিন একাডেমি কয়েক বছর বন্ধ রাখাসহ নয় দফা দাবি জানিয়েছেন চাকরি-প্রত্যাশী মেরিন ক্যাডেটরা।
গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। মেরিন একাডেমির ডিগ্রিধারী ক্যাডেটদের কর্মসংস্থান সৃষ্টির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের দৃষ্টি আকর্ষণে এ সংবাদ সম্মেলন করা হয়। বিজ্ঞপ্তি