প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার রাঢ়িখাল এলাকায় মেরিন খান হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শ্রীনগর-দোহার সড়কে এলাকাবাসী এ বিক্ষোভ করেন। এ সময় মেরিনের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। তাঁরা হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। মেরিনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ৫ ফেব্রুয়ারি রাতে তাঁর লাশ উপজেলার উত্তর রাঢ়িখাল থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ।