মেরিনার্স সড়ক যান চলাচলের জন্য উন্মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের ফিরিঙ্গিবাজার এলাকায় মেরিনার্স সড়ক যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশন সরকারের অর্থায়নে নতুন এই সড়ক নির্মাণ করে।
গতকাল বুধবার সকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মন্জুর আলম মেরিনার্স সড়কের উদ্বোধন করেন।
সিটি করপোরেশনের ফিরিঙ্গিবাজার ওয়ার্ডের কাউন্সিলর এম জহিরুল আলম দোভাষের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন, প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমেদ ও সচিব রশিদ আহমদ, রাজনীতিবিদ শফিক আদনান, হারুন জামাল, আকতার খান ও রফিকুল হোসেন, ওয়ার্ড কাউন্সিলর মো. ইসমাইল বালি, নগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক উত্তর) ফারুক আহমদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক আনোয়ার হোছাইন প্রমুখ।