মেরিনার্স সড়ক যান চলাচলের জন্য উন্মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের ফিরিঙ্গিবাজার এলাকায় মেরিনার্স সড়ক যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। সরকারের অর্থায়নে চট্টগ্রাম সিটি করপোরেশন নতুন এই সড়ক নির্মাণ করে।

আজ বুধবার সকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মনজুর আলম এই সড়ক উদ্বোধন করেন। এ উপলক্ষে ফিরিঙ্গিবাজার এলাকায় আলোচনা সভার আয়োজন করা হয়। ১ দশমিক ৩ কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়ক নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১২ কোটি টাকা।

সিটি করপোরেশনের ফিরিঙ্গিবাজার ওয়ার্ডের কাউন্সিলর এম জহিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারি কর্মকর্তা, কাউন্সিলর ও রাজনীতিবিদেরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র মনজুর আলম বলেন, মেরিনার্স সড়ক নির্মাণের ফলে দক্ষিণ চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজারে যাতায়াত আগের তুলনায় আরও সহজ হবে। আর নগরের যানজট কমে যাবে। এতে নাগরিক জীবনে শান্তি ও স্বস্তি ফিরে আসবে। তিনি ঘোষণা দেন, মেরিনার্স সড়ককে চার লেনে উন্নীত করা হবে এবং এ প্রকল্প বাস্তবায়নে প্রায় ২৫ কোটি টাকা খরচ করা হবে।