মেরীনকে বাঁচান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নাসিরাবাদ গার্লস হাইস্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী সারিফুন নাহার মেরীন ব্রেইন টিউমারে আক্রান্ত। সে বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের নিওরোসার্জারি বিভাগের চিকিৎসক কনককান্তি বড়ুয়ার অধীনে চিকিৎসাধীন। তার বাবা মো. জাহাঙ্গীর আলম ময়মনসিংসের সানকীপাড়ার বাসিন্দা। তিনি একজন স্টুডিও কর্মচারী। মেয়ের চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন। কিন্তু এ টাকা জোগাড় করা তাঁর সাধ্যের বাইরে। তাই মেয়ের চিকিৎসা খরচের জন্য তিনি সমাজের হূদয়বান ও বিত্তশালীদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: সাজু মিয়া, জনতা ব্যাংক, ময়মনসিংহ ক্যান্টনমেন্ট শাখা, সঞ্চয়ী হিসাব নম্বর ৪৪৭৪। মুঠোফোন: ০১৫৫৬৫৬১৮৩৪। বিজ্ঞপ্তি।