মেরুদণ্ড 'বীজ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্য ঘাটতি মোকাবিলা করতে হলে মানসম্পন্ন বীজ উৎপাদন করে কৃষকদের মধ্যে সরবরাহ করতে হবে। কৃষি অর্থনীতির মেরুদণ্ড হলো উন্নত জাতের সুস্থ বীজ। গতকাল শনিবার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স অন সিড টেকনোলজির সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. গোলাম শাহী আলম এসব কথা বলেন। তিন মাসব্যাপী এই প্রশিক্ষণ কোর্সে বিশ্ববিদ্যালয়ের নয়জন শিক্ষার্থী এবং কৃষি উন্নয়ন ও গবেষণাসংক্রান্ত বিভিন্ন প্রতিষ্ঠানের ১১ জন অংশ নেন। অনুষ্ঠানে বক্তৃতা দেন সাইফুল ইসলাম, মো. আজহারুল ইসলাম।