মেরুল বাড্ডার আগুন নিয়ন্ত্রণে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মেরুল বাড্ডায় আগুনে টিনশেড কয়েকটি বাড়ি পুড়ে গেছে। আজ সোমবার বেলা পৌনে একটার দিকে প্রগতি সরণির ডিআইটির উল্টোদিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করে বেলা সোয়া দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির খবরের বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
আরিফুল হক নামের একজন প্রত্যক্ষদর্শীর ভাষ্য, আগুনে কমপক্ষে ১০টি টিনশেড বাড়ি পুড়ে গেছে।