মেলবন্ধন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শতবর্ষের প্রাক্কালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের দিনব্যাপী ‘হিরণ্ময়ী অ্যালামনাই মেলবন্ধন’ আজ শনিবার কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে প্রায় আট হাজার প্রাক্তন শিক্ষার্থী নিবন্ধন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন এই অনুষ্ঠানের আয়োজন করেছে। সংগঠনের সভাপতি রকীবউদ্দীন আহমেদ বলেন, ২০২০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ১০০ বছরে পা দেবে। তাই শতবর্ষের আগে প্রাক্তন শিক্ষার্থীদের আবারও প্রাণের টানে এককাট্টা করতে বিশেষ এই আয়োজন। সকাল নয়টায় শুরু হয়ে অনুষ্ঠান চলবে রাত সাড়ে আটটা পর্যন্ত।