মেলবোর্নে আনন্দধারার পথচলা শুরু

মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে নতুন প্রজন্মের বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান শিশু-কিশোরদের গান ও নাচের স্কুলের যাত্রা শুরু হলো। দেশীয় সংস্কৃতি নতুন প্রজন্মের অস্ট্রেলিয়ান বাংলাদেশিদের কাছে পরিচিত করা এবং নাচে ও গানে তাদের পারদর্শী করে তোলাই আনন্দধারার মূল লক্ষ্য।
কবিগুরুর বিখ্যাত সেই গান, ‘আনন্দধারা-বহিছে ভুবনে’ থেকে আনন্দধারা নামের এই সাংস্কৃতিক বিদ্যালয়ের নামকরণ করা হয়েছে। মেলবোর্নে বাংলাদেশি শিল্পচর্চার প্রথম শিক্ষাপ্রতিষ্ঠান ‘আনন্দধারা’। প্রতিষ্ঠানটি ১৬ বছরের নিচে যাদের বয়স, সেই সব শিশু-কিশোরদের মূলত গান এবং নাচের শেখাবে।
আনন্দধারায় নৃত্য শেখাবেন সৈয়দা সায়েরা। সংগীতের জন্য আছেন সাদিয়া হামিদ নিঝুম। আনন্দধারার প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করছেন ফারজানা মাহফুজ। সেক্রেটারি হিসাবে আছেন মোহাম্মদ মুজিব।
প্রতি শুক্রবার সন্ধ্যায় আনন্দধারার কার্যক্রম মেলবোর্নে পরিচালিত হবে। বিজ্ঞপ্তি।