মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। মুসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামসংলগ্ন শহীদ মিনার মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে মেলার আয়োজন করা হয়। গতকাল বুধবার বেলা তিনটায় জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান এর উদ্বোধন করেন। মেলার সমাপনী দিনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও এটুআই প্রোগ্রামের পরিচালক কবির বিন আনোয়ারের উপস্থিত থাকার কথা রয়েছে। মেলায় স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের ডিজিটাল কুইজ এবং ডিজিটাল সেন্টারের ওপর সেমিনারের আয়োজন করা হয়েছে।