মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সনাতন ধর্মাবলম্বীদের মহাঅষ্টমী পুণ্যস্নান উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পৃথক তিনটি জায়গায় আজ বৃহস্পতিবার দিনব্যাপী বারোয়ারি মেলার আয়োজন করা হয়েছে। উপজেলার হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ জানান, চৈত্রের শেষ দিনে উপজেলার ঘুড়কা ইউনিয়নের ভুইয়াগাঁতী এলাকায় ফুলজোড় নদে এ পুণ্যস্নান অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন এলাকার সনাতন ধর্মের নানা বয়সী মানুষ পাপমুক্ত হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে এ স্নানোৎসবে যোগ দেন। এ উপলক্ষে ঘুড়কা ইউনিয়নের ভুইয়াগাঁতী, রায়গঞ্জ পৌরসভার ধানগড়া ও ধানগড়া ইউনিয়নের নলছিয়া কাচারিবাড়ি এলাকায় বারোয়ারি মেলা বসে। মেলায় গৃহস্থালির নানা প্রয়োজনীয় জিনিস, বড় বড় মাছসহ বিভিন্ন ধরনের মিষ্টান্ন পাওয়া যায়। মেলা উপলক্ষে বাড়িতে আসা ঝি-জামাইদের জন্য শাড়ি ও লুঙ্গিও বিক্রি হয়।