মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গেন্দুকুড়ি আফছার উদ্দিন উচ্চবিদ্যালয় মাঠে গতকাল রোববার কিশোর-কিশোরী মেলা হয়েছে। বেসরকারি প্রতিষ্ঠান প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের উপজেলা শাখা এর আয়োজন করে। মেলায় পাঁচটি বিদ্যালয়ের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা হয়। এর মধ্যে ছিল মেয়েদের উপস্থিত বক্তৃতা, কুইজ, ইংরেজি বানান ও শব্দ উচ্চারণসহ বিভিন্ন অনুষ্ঠান। এতে ঝরে পড়া শিক্ষার্থী ও শ্রেষ্ঠ স্বাবলম্বী বালিকা রঞ্জিতা রানীকে সম্মাননা দেওয়া হয়। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে বক্তব্য দেন টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান আতিয়ার রহমান, নওদাবাস ইউপির চেয়ারম্যান অশ্বিনী কুমার বসুনিয়া প্রমুখ।