প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে জেলা প্রশাসনের আয়োজনে গতকাল বৃহস্পতিবার জেলা শিল্পকলা একাডেমির প্রাঙ্গণে সেবা মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় ১৪টি প্রতিষ্ঠান নিজেদের স্টল থেকে দপ্তরের সেবা-সংক্রান্ত বিষয় তুলে ধরে। মেলা উপলক্ষে ‘টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে জনমুখী সেবা ও উদ্ভাবনী প্রয়াস’ বিষয়ে আলোচনা সভা হয়। শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক মো. সাইফুল হাসানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সিভিল সার্জন শহীদুল ইসলাম, এডিসি (রাজস্ব) মো. ফজলে আজিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম শওকত আলম মজুমদার, এডিসি (সার্বিক) মো. হারুন অর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান, মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র মো. ফয়সাল প্রমুখ।