মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমরা হবো জয়ী, আমরা দুর্বার, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আইসিটি হবে হাতিয়ার’ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে গতকাল শুক্রবার দিনব্যাপী ‘লার্নিং অ্যান্ড আর্নিং মেলা’ অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধন করেন সদর আসনের সাংসদ আবদুল ওদুদ। সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ এ মেলার আয়োজন করে। মেলায় ৩২টি স্টলে তথ্য ও সেবা প্রদান করা হয়।