মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁয় ৯ জানুয়ারি থেকে উন্নয়ন ও ডিজিটাল মেলা শুরু হবে। গতকাল এক মতবিনিময় সভায় জেলা প্রশাসক আমিনুর রহমান এ কথা জানান। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার মোজাম্মেল হক, মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ জেলা ইউনিট কমান্ডের কমান্ডার হারুন অর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক মাজেদা ইয়াসমিন প্রমুখ উপস্থিত ছিলেন। নওগাঁ সরকারি জিলা স্কুল মাঠে এ মেলা বসবে।