মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা সরকারি বালক বিদ্যালয় মাঠে জেলা প্রশাসনের আয়োজনে গতকাল শুক্রবার তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। বিকেলে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন। বক্তব্য দেন পুলিশ সুপার মো. মোকতার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সুব্রত কুমার সিকদার প্রমুখ। জেলার বিভিন্ন স্কুল-কলেজ, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে। উদ্বোধনী দিনে শোভাযাত্রা, শারীরিক কসরত ও নৃত্য প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।