মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরে গোর এ শহীদ বড় ময়দানে গতকাল শনিবার দিনব্যাপী ‘লার্নিং অ্যান্ড আর্নিং মেলা’ অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের উদ্যোগে জেলা প্রশাসন এ মেলার আয়োজন করে। উদ্বোধনী মঞ্চে ফ্রি-ল্যান্সিং, আউট সোর্সিং প্রশিক্ষণ উদ্বোধন ও আলোচনা সভা হয়। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম রাব্বি। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ, শহর আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ারুল ইসলাম প্রমুখ।