মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরীয়তপুর জেলা প্রশাসনের উদ্যোগে লার্নিং অ্যান্ড আর্নিং মেলা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গতকাল বৃহস্পতিবার সকালে মেলার উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব শ্যাম সুন্দর শিকদার। মেলায় সরকারি ও বেসরকারি দপ্তরগুলো অংশ নেয়। শরীয়তপুরের জেলা প্রশাসক মাহমুদুল হোসাইন খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক ও এ-টু-আই প্রকল্পের পরিচালক কবির বিন আনোয়ার, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে। শরীয়তপুর প্রতিনিধি