মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় গতকাল রোববার কিশোর-কিশোরীদের নিয়ে মেলা হয়েছে। ঈশ্বরগঞ্জ ডিগ্রি কলেজের মাঠে ‘কৈশোর সুরক্ষায় হব সচেতন’ স্লোগানে মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৌমেন্দ্র কিশোর চৌধুরী। কিশোর-কিশোরীদের মানসিক বিকাশ ও জীবনমান উন্নয়নে সচেতনতা বাড়াতে অ্যাডোলেসেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় ব্র্যাকের ঈশ্বরগঞ্জ শাখা অফিস এ মেলার আয়োজন করে।