মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩৬তম জাতীয় বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সপ্তাহ উপলক্ষে গতকাল থেকে ফরিদপুরে তিন দিনের বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে। ‘প্রযুক্তি করতে পারে দারিদ্র্য মোচন’ প্রতিপাদ্য সামনে রেখে সরকারি রাজেন্দ্র কলেজ প্রাঙ্গণে এ মেলা শুরু হয়। এর উদ্বোধন করেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আনোয়ারুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান সভাপতিত্ব করেন। আরও বক্তব্য দেন শেখ আবদুস সামাদ, ফরিদপুরের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মনদীপ ঘরাই প্রমুখ। এ মেলায় ৭০টি স্টলে শিক্ষার্থীদের উদ্ভাবন করা বিভিন্ন প্রকল্প দেখানো হবে। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এ মেলা কাল বুধবার শেষ হবে।