প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরে গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। মেলায় এবারের স্লোগান ‘প্রযুক্তি করতে পারে দারিদ্র্য মোচন’। জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন। শেরপুর জেলা প্রশাসন এর আয়োজন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হায়দর আলী। বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার (সদর) মো. শাহনেওয়াজ, মেলা উদ্যাপন কমিটির সদস্যসচিব জীবন কৃষ্ণ বসু। ১২টি শিক্ষাপ্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে।