মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জনগণের দোরগোড়ায় সেবা’—এ স্লোগান নিয়ে গতকাল শনিবার থেকে কুমিল্লায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে ওই মেলা হচ্ছে। গতকাল বিকেল পাঁচটায় জেলা শিল্পকলা কাডেমীতে মেলার উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কামাল আবদুল নাসের চৌধুরী। এ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে কুমিল্লা জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোলের সভাপতিত্বে সেমিনার হয়। সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার টুটুল চক্রবর্তী ও আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবদুর রউফ।