মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারায় ঐতিহ্যবাহী এর্শাদ আলী সরকারের মেলা আজ শুক্রবার অনুষ্ঠিত হবে। প্রতিবছর ৪ বৈশাখ উপজেলার বারখাইনের এর্শাদ আলী উচ্চবিদ্যালয়ের মাঠে এ মেলা বসে। মেলাকে ঘিরে গত দুই দিন বিভিন্ন ঘর-গৃহস্থালি পণ্যের পসরা বসেছে। মেলায় ষাঁড়ের লড়াই, বলীখেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মেলার আয়োজকেরা জানান, আনোয়ারা এলাকার তৎকালীন জমিদার এর্শাদ আলী সরকার ১৮৮৮ সালে মানুষের চিত্তবিনোদনের জন্য বৈশাখ মাসের ৪ তারিখে এ মেলার আয়োজন করেন। বারখাইন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাসনাইন জলিল চৌধুরী জানান, এর্শাদ আলী সরকারের মেলা দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি