মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি সুন্দর স্বপ্ন, একটি নিশ্চিত ভবিষ্যৎ—এমন স্লোগানকে সামনে রেখে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার এসএস মডেল উচ্চবিদ্যালয় মাঠে গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী কিশোর-কিশোরীদের মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেয়। মেলায় কিশোর-কিশোরীরা বিভিন্ন স্টল দেওয়াসহ নানা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক আয়োজনে অংশ নেয়। হাতীবান্ধা উপজেলা পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন।