মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়-সংলগ্ন মাঠে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রাম এবং জেলা প্রশাসনের আয়োজনে গতকাল থেকে দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে। বেলা ১১টায় মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সাইফুল হাসান। এবারের আয়োজনে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, ব্যাংকসহ মোট ৩৭টি স্টল স্থান পায়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মেলায় স্কুল ও কলেজের মধ্যে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার শীর্ষক বিষয় নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগিতায় কলেজ পর্যায়ে ইয়াজউদ্দিন রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং স্কুল পর্যায়ে মাকহাটী জিসি উচ্চবিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।