মেলা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল শনিবার বিকেলে রাজবাড়ীর গোয়ালন্দে তিন দিনব্যাপী পরিবেশ ও ওয়াটসান মেলা শেষ হয়েছে। পিছিয়ে পড়া তৃণমূল পর্যায়ের জনগোষ্ঠীকে নিরাপদ পানি, স্যানিটেশন ও পরিবেশ বিষয়ে সচেতন করা এবং মানবাধিকার হিসেবে পানি ও স্যানিটেশন অধিকার প্রতিষ্ঠায় স্থানীয় পর্যায়ের নীতিনির্ধারকদের সোচ্চার করার লক্ষ্যে বৃহস্পতিবার থেকে এ মেলা শুরু হয়। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও পঙ্কজ ঘোষ। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ বি এম নুরুল ইসলাম।