মেলা অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরে নারীদের নিয়ে ‘যোগ্যতায় গড়ি সমতা’ শীর্ষক মেলা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন পেশার নারীরা এ মেলায় অংশ নেন। গতকাল সকালে আলোকিত মানুষ প্রকল্প গাজীপুর শাখার উদ্যোগে শহরের নীলেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ মেলা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদ হাসান প্রধান অতিথি ছিলেন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ২০০৪ সাল থেকে গাজীপুরে পারিবারিক পর্যায়ে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলায় সচেতনতামূলক নাটক ও সংগীত পরিবেশন করা হয়।